ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যা!

    হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে একজন করোনা আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম হাসিব ইকবাল (৫০)।

    এখন পর্যন্ত সঠিক কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

    ঘটনাস্থল থেকে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, হাসিব ইকবাল হাসপাতালের ১১তলায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি ১১তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অশিন কুমার নাথ বলেন, ওই রোগী হাসপাতালে ১১তলার ১১০৬ নম্বর কেবিনে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। এখন সেই রোগী বেলকনি থেকে পড়ে মারা গেছেন নাকি অন্য কিছু জানি না। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা তদন্ত করে বিষয়টি বের করবে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ