ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • মেয়ের ধর্ষণ মামলা, বাবা ও তার বন্ধু কারাগারে

    মেয়ের ধর্ষণ মামলা, বাবা ও তার বন্ধু কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের চুনারুঘাটে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা তার এক বন্ধুকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

    এর আগে, মঙ্গলবার রাতে তাদের বিরুদ্ধে ভূক্তভোগী কিশোরী চুনারুঘাট থানায় মামলা করে। ওই রাতেই র‌্যাব অভিযুক্তদের আটক করে।

    ধর্ষণের শিকার মেয়েটি পুলিশকে জানায়, সে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। পরবর্তী সময়ে তার বাবা তার লেখাপড়া বন্ধ করে দেন।

    সে জানায়, তার বাবা মালয়েশিয়া প্রবাসী। এক বছর আগে দেশে আসার পর করোনার কারণে মালয়েশিয়া যেতে পারেনি। তখন থেকেই তার মায়ের সাথে দাম্পত্য কলহ শুরু হয়। তার মায়ের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে কিশোরীর মা তার বাবার বাড়িতে চলে যায়। এই সুযোগে এক সপ্তাহ ধরে তার বাবা বন্ধুকে নিয়ে অমানবিক নির্যাতন চালায় তার ওপর। এক পর্যায়ে সে বাধ্য হয়ে নির্যাতনের বিষয়টি তার দাদিকে জানায়।

    চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ