ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশে স্বর্ণের দাম আরও কমল, দাঁড়াল এক বছরের মধ্যে সর্বনিম্নে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী হঠাৎ পেটব্যথা গ্যাস নয়, হতে পারে অন্য কোনো অসুখের লক্ষণ মস্কোয় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান দেশের ৭৫টি কারাগারে রেকর্ড এক লাখের বেশি বন্দি, প্রতিদিন বাড়ছে ৩০০ উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার
  • বরিশালে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা
    ছবি : বরিশালে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়ক ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় এই জরিমানা করা হয়। এসময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের কাছ থেকে জরিমানা বাবদ সাড়ে ১৪ হাজার টাকা আদায় করা হয়েছে। 


    জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ৯ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বরিশাল মহানগরীতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল শাখার কর্মকর্তারা । 


    এসআই (নিঃ) মোঃ হানিফ সিকদার এর নেতৃত্বে শিল্প-কারখানা পরিদর্শন এবং তদারকিমূলক এই অভিযান চালান অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া, সুমি রাণী মিত্র এবং সাফিয়া সুলতানা।


    অভিযানে জাহাঙ্গীর স্টোর প্রোঃ মোঃ মিলন কে ২ হাজার টাকা, মনসা ভান্ডার প্রোঃ সঞ্জীব সাহা কে ৪ হাজার, শাহজাহান স্টোর প্রোঃ মোঃ শাহজাহান কে ২ হাজার, মেসার্স গৌর নিতাই প্রোঃ অমর কুন্ড কে ৪ হাজার এবং মোনাস কনফেকশনারি স্টোর প্রোঃ মোঃ লিটু মিয়া কে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ