ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা  ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন  মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা দক্ষিণের সদস্য হাদির অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন নেতৃবৃন্দ একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানসিকতায়: নৌপ্রতিমন্ত্রী গৌরব ও সাফল্যের অষ্টমে ববিসাস 
  • উজিরপুরে ৩ মাদকসেবী গ্রেফতার 

    উজিরপুরে ৩ মাদকসেবী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে মাদকের আসর থেকে ৩ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উজিরপুর পৌরসভার ইচলাদী বাসস্ট্যান্ডের নিকটবর্তী আহমেদ রনির খালের উপরে নির্মিত তিনতলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের রুমে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করছে বলে গোপন সংবাদের  ভিত্তিতে উজিরপুর মডেল থানার এস.আই সুদেব, এ.এস.আই আইয়ুব আলী, মোঃ হাসান আহমেদ, এইচ.এম আবুল বাশারসহ কতিপয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে ইয়াবা সেবন অবস্থায় বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে নাইম হাওলাদার(১৯), উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের মুন্না ফকিরের ছেলে সম্রাট ফকির(২২), মাদার্শী গ্রামের শ্যামল হালদারের ছেলে সুব্রত হালদার(২১) কে গ্রেফতার করেন। 

    এ সময় তাদের ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ ৪পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ৫মে উজিরপুর মডেল থানা পুলিশের এস,আই সুদেব বাদী হয়ে মাদক দ্রব্য আইনে ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন, মামলা নম্বর ৫। আসামীদেরকে ৬ মে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ