ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও
  • বরিশালের সড়ক দখলে নিলো থ্রি-হুইলার, ভাড়া বেড়েছে কয়েকগুণ

    বরিশালের সড়ক দখলে নিলো থ্রি-হুইলার, ভাড়া বেড়েছে কয়েকগুণ
    সড়কে থ্রি-হুইলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে বরিশালে সড়ক দখলে রেখেছে থ্রি-হুইলার। সাথে বাড়িয়ে দেওয়া হয়েছে ভাড়া। যদিও থ্রি-হুইলার শ্রমিকরা জানিয়েছেন, প্রশাসন সড়কে নামার আগেই তারা সড়ক ছাড়বেন। মূলত বিধি নিষেধ উপলক্ষে রাজধানী ছেড়ে বাড়ি ফেরা মানুষদের নিয়ে যেতে তারা সড়কে আছেন। ওদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন থেকে অভিযান চালাতে সড়কে নামা হবে বলে সকালেই জানানো হয়েছে।

     


    সরকারি নির্দেশা অনুযায়ী সোমবার (৫ এপ্রিল) সকাল থেকেই ৭ দিনের জন্য সড়কে সকল ধরণের যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সেই বিধি নিষেধ উপেক্ষা করে নগরীতে স্বাভাবিক নিয়মে চলাচল করছে হলুদ অটো, আলফা মাহিন্দ্রা, সিএনজি, ব্যাটারি চালিত অটো রিকশা। 

     


    সরেজমিনে সকাল পৌনে আটটায় নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে দেখা যায় পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনাগামী কয়েক শতাধিক মাহিন্দ্রা, মাইক্রো, মোটরসাইকেল ও সিএনজি অপেক্ষা করছে। লঞ্চ ও বাসে আসা যাত্রীদের নিয়ে ছুটছেন দূরপাল্লার গন্তব্যে। এছাড়া বেশ কিছু দূরপাল্লার বাস দেখা গেছে চলাচল করতে। একই চিত্র আরেক বাসস্ট্যান্ড নথুল্লাবাদে। ওদিকে রাত তিনটায় শুরু করে লঞ্চঘাট থেকে কয়েক হাজার গাড়ি চলাচল করেছে। যাত্রীস্রোতের কারনে শুধু নগরীতে চলাচল করা থ্রি-হুইলারগুলো নয়, শহরের আশপাশ এলাকা থেকেও এসেছে গাড়ি। ওদিকে ব্যবসা প্রধান নগরীর বাজার রোড, হাটখোলা রোডে বিধি নিষেধের কোন প্রভাব পড়েনি। যানজট লেগেই ছিল অন্যান্যসব দিনের মত। 

     


    নগরী ঘুরে দেখা গেছে, পূর্বে হলুদ অটো ও মাহিন্দ্রায় ১০ টাকা ও সিএনজি, নীল অটোতে ১৫ টাকা ভাড়া নির্ধারিত থাকলে বিধি নিষেধ আরোপের পর কোন নিয়মই মানা হচ্ছে না। ১০ টাকার ভাড়া বাড়িয়ে ৩০ থেকে ৫০ টাকা আদায় করা হচ্ছে। দূর পাল্লায় ভাড়ার কোন নির্ধারণ নেই, খেয়ালখুশি মত আদায় করছে। 

     


    বরিশাল ইজিবাইক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক লতিফ সিকদার লেদু জানিয়েছেন, ইজিবাইক বন্ধের জন্য আমরা স্থানীয় প্রশাসন থেকে এখন পর্যন্ত কোন নির্দেশনা পাইনি। যে কারনে ক্ষুদ্র পরিবহনগুলো চলাচল করছে। তবে গাড়ি চালকদের প্রতি বলা আছে, অভারলোড করে যাত্রী বহন করা যাবে না। আর ট্রাফিক বিভাগ থেকে যখনই চলাচল বন্ধ ঘোষণা করা হবে তখনই সড়ক ছেড়ে যাবে ইজিবাইক। 

     


    তবে অভ্যন্তরীন রুটের কোন বাস ছেড়ে যায়নি বলে নিশ্চিত করেছেন রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন। তিনি বলেন, নিষেধাজ্ঞা অনুসারে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। চেষ্টা করছি এই সময়ে শ্রমিকদের সহায়তা করার জন্য। 

     


    বরিশাল মেট্রোপলিটন (ট্রাফিক) পুলিশের উপ-কমিশনার জাকির হোসেন মজুমদার বলেছেন, সরকারি নির্দেশনায় আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখার বিষয়ে উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে নগরীর মধ্যে ক্ষুদ্র পরিবহন চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে কোথাও উল্লেখ নেই। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ