ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • মুলাদীতে যুবককে গলাকেটে হত্যা, দুজনকে জিজ্ঞাসাবাদ

    মুলাদীতে যুবককে গলাকেটে হত্যা, দুজনকে জিজ্ঞাসাবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রাম থেকে মনির হাওলাদার (৩২) নামের এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৪ মে) সকালে নিজ বাড়ির পাশে একটি বিলের মধ্যে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মনির কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর চরকমিশনার গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে। পেশায় তিনি স্থানীয় বাসস্ট্যান্ডের টিকেট ক্লার্ক ছিলেন।

    এদিকে, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে জামাল মৃধা ও আলম হো‌সেন না‌মে দুইজন‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য আটক করা হ‌য়ে‌ছে। এরা দুজন একই এলাকার বা‌সিন্দা বলে পুলিশ জানিয়েছে।

    তথ্য নিশ্চিত করে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাকসুদুর রহমান জানান, বিলের মধ্যে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

    পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    ওসি বলেন, ধারনা করা হচ্ছে গত রাতে ওই যুবককে হত্যা করে মৃতদেহ বিলের মধ্যে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ