ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • টিকটক লাইভে আয়ের সুযোগ

    টিকটক লাইভে আয়ের সুযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় ভিডিও নির্মাতাদের সরাসরি আয়ের সুযোগ দিতে ‘লাইভ সাবস্ক্রিপশন’ সুবিধা চালু করছে টিকটক। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা জনপ্রিয় ভিডিও নির্মাতাদের এ সুবিধা ব্যবহারের জন্য বার্তা পাঠানো শুরু করেছে তারা।

    ‘পেইড সাবস্ক্রিপশনস’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে লাইভ ভিডিও দেখানোর বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারবেন ভিডিও নির্মাতারা। ফলে জনপ্রিয় নির্মাতাদের তৈরি ভিডিওগুলো দেখতে হলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ গুনতে হবে অনুসরণকারীদের। খবর এএফপির। 

    এক ব্লগ বার্তায় টিকটক কর্তৃপক্ষ জানায়, ভিডিও নির্মাতাদের আরও বেশি অর্থ আয়ের সুযোগ দিতে এ সপ্তাহের মধ্যেই এই সুবিধা চালু হবে।প্রাথমিকভাবে আমন্ত্রিত ভিডিও নির্মাতারা এ সুবিধার চ্যাট অপশন কাজে লাগিয়ে তাদের অনুসারীদের সঙ্গে সরাসরি আলোচনার পাশাপাশি অর্থ সংগ্রহ করতে পারবেন। কয়েক মাসের মধ্যে অন্য ভিডিও নির্মাতারও এ সুযোগ পাবেন।

    তবে ‘পেইড সাবস্ক্রিপশন’ সুবিধা ব্যবহারের জন্য ভিডিও নির্মাতা ও অনুসরণকারী উভয়ের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ