ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • বানভাসিদের ১০ লাখ টাকা পাঠালেন সাদিক আব্দুল্লাহ

    বানভাসিদের ১০ লাখ টাকা পাঠালেন সাদিক আব্দুল্লাহ
    সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে নিয়ে লাইভে কথা বলছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বন্যা দুর্গত সিলেটবাসীর সহায়তায় ১০ লাখ টাকা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ত্রাণ তহবিলে একদিনে মোট ৭০ লাখ টাকা জমা হয়। সেখানে একাই দশ লাখ টাকা দিয়েছেন সাদিক আব্দুল্লাহ।

     

    সোমবার (২০ জুন) সৈয়দ সায়েদুল হক সুমন তার ফেসবুক পেইজে লাইভে এসে এই তথ্য জানিয়েছেন। 

    সুমন বলেন, মেয়র সাদিক আব্দুল্লাহ সিলেটের পাশে দাড়িয়ে প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর রক্ত আপনার (সাদিক) শরীরে। আমার আহবানে অনেকেই সহযোগীতা করেছেন। কিন্তু যার কথা না বললেই নয় তিনি বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। কথা নাই বার্তা নাই আমার কাছে দশ লাখ টাকা পাঠিয়ে দিয়ে বললেন, আমি (সাদিক আব্দুল্লাহ) আসতে চেয়েছিলাম। কিন্তু আসতে পারিনি। আমার হয়ে (আপনি ব্যারিস্টার সুমন) অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। 

    ব্যারিস্টার সুমন বলেন, আমার সাথে সাদিক আব্দুল্লাহর সাথে কোনদিনই দেখা হয়নি। কিন্তু আমার মনে হয়েছে বঙ্গবন্ধুর রক্ত এমনই মানুষের বিপদে পাশে দাড়ানোর। আমি জানি না সিলেটে বা বাংলাদেশে কত মানুষ আছে অসহায় মানুষদের এভাবে সহযোগীতা করে। 

    আজকে সাদিক আব্দুল্লাহ যে সাহায্য করেছেন তাতে আমার মনে হয়েছে, একজন বঙ্গবন্ধুর আদর্শের লোক হিসেবে বঙ্গবন্ধুর রক্তের লোক হিসেবে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা শুধু আমি না মেয়র সাদিক আব্দুল্লাহর এই অবদান সিলেটবাসী অনেকদিন মনে রাখবেন। 

    সায়েদুল হক সুমন বলেন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাদিক আব্দুল্লাহর প্রতিটি ভালো কাজে যদি পাশে থাকতে পারি এটা আরো বেশি সম্মানের হবে। সাদিক আব্দুল্লাহ বরিশালের সাথে সিলেটের একটি ঐতিহাসিক সর্ম্পকের ঘোষণা দিলেন এই সহায়তার টাকা পাঠিয়ে। টাকাটা বড় কোন ব্যাপার না, কথা হচ্ছে এমন সময়ে আপনি সাহায্যের হাত বাড়িয়েছেন যা সিলেটবাসী অনেকদিন মনে রাখবে। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ