ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • চট্টগ্রামে শনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ

    চট্টগ্রামে শনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন করোনা রোগে সংক্রমিত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ। মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় এন্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৩০ জনের ২৬ জন নগরের এবং বাকি ৪ জনের মধ্যে লোহাগাড়ার ২ জন এবং হাটহাজারী ও ফটিকছড়ির ১ জন করে রয়েছেন।

    এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৪৭৪ জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৮৩৮ জন এবং ৩৪ হাজার ৬৩৬ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে ধরে নেয়া হয়। কিন্তু চট্টগ্রামে শনাক্তের হার এখন ৫ শতাংশের বেশি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ