ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • সীমান্তে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    সীমান্তে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর সাপাহার সীমান্তবর্তী পুনর্ভবা নদী থেকে রমজান আলী নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রমজান আলী উপজেলার পাতাড়ী দক্ষিণপাড়া গ্রামের জোহাত আলীর ছেলে।

    সাপাহার থানার ওসি মাহমুদ পরিবারের বরাত দিয়ে জানান, রোববার (৩ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিল রমজান। মঙ্গলবার সকালের দিকে সীমান্তবর্তী পুনর্ভবা নদীতে তার মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ হেফাজতে নেয় পুলিশ।

    ওসি জানান, মরদেহ সুরতহালে পিঠের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া যায়। এরইমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান জানান, মৃতদেহ উদ্ধারের খবর লোকমুখে শুনেছেন তারা। অবশ্য এই ক্ষেত্রে বিএসএফের যদি কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে পরবর্তীতে পদক্ষেপ নেবে বিজিবি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ