ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন  মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা দক্ষিণের সদস্য হাদির অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন নেতৃবৃন্দ একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানসিকতায়: নৌপ্রতিমন্ত্রী গৌরব ও সাফল্যের অষ্টমে ববিসাস  ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী আদালতে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার  বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • বাঁধ টেকসই করতে ঝাউগাছ লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    বাঁধ টেকসই করতে ঝাউগাছ লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাফ নদী, টেকনাফ ও বঙ্গোপসাগরের পোল্ডারসহ (সমুদ্র থেকে উদ্ধার করা জমি) কক্সবাজার এলাকার বাঁধগুলোতে বেশি বেশি ঝাউগাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এতে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য ও সচিবরা অংশ নেন।

    প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরের পোল্ডারে বেশি বেশি ঝাউগাছ লাগাতে বলেছেন প্রধানমন্ত্রী। এতে করে বেড়িবাঁধ টেকসই হবে।’

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বেশি বেশি গবেষণা করতে বলেছেন। বিশেষ করে তিলের বিষয়ে গবেষণা করতে বলেছেন।’

    উত্তরা লেক উন্নয়ন প্রকল্প সংশোধন করা হয় একনেক সভায়। প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, আপনারা খাল বা লেকের উন্নয়ন করলে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করেন।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ