ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়  বিএমপির নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা 
  • প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম

    প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে মাইলফলক গড়তে ৫৭ রান দূরে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। ২৪ তম ওভারের পঞ্চম বলে রাজাকে বাউন্ডারি মেরেই আট হাজারি ক্লাবে প্রবেশ করলেন তিনি। সব মিলিয়ে ওয়ানডেতে এ কীর্তি গড়া ৩৩তম ব্যাটসম্যান তিনি। ওপেনার হিসেবে নবম।

    তবে মাইলফলক ছুঁয়ে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি তামিম। সিকান্দারের বলে উড়িয়ে মারতে গিয়ে ৬২ রানে সাজঘরে ফেরেন তিনি।  ২২৯ ইনিংস ব্যাট করা তামিমের ১৪টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৫৪টি।

    ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রান পূর্ণ করেছিলেন তামিম ইকবাল। এরপর ৫ হাজার, ৬ হাজার, ৭ হাজারের পর ৮ হাজার রানের রেকর্ডেও প্রথম বাংলাদেশি হলেন তিনি।

    ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ৬৬৯৭ রান করেছেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ