ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
  • নোয়াখালীতে অস্ত্র হাতে যুবলীগ নেতার ছবি ভাইরাল

    নোয়াখালীতে অস্ত্র হাতে যুবলীগ নেতার ছবি ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইলের অস্ত্র হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

    বৃহস্পতিবার ৪ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবলীগ নেতার এই ছবি নিয়ে চলছে নানা সমালোচনা। প্রশ্ন ওঠছে অস্ত্র হাতের ওই যুবকের আশ্রয়-প্রশ্রয়দাতা কে? 

    যুবলীগ নেতা মো. ইসমাইল ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে এবং নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর সক্রিয় অনুসারী বলে জানা গেছে।

    ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিল কোম্পানী জানান, স্থানীয় লোকজন থেকে শুনেছি ইসমাইল মানুষকে কথায় কথায় অস্ত্রের ভয় দেখাতো। এখন নাকি তার হাতে অস্ত্রসহ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এটা প্রশাসন খতিয়ে দেখা উচিৎ।

    যুবলীগ নেতা মো. ইসমাইল বলেন, এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই। এটা নির্বাচনের সময় আমার পুলিশ কনস্টেবল বন্ধু একটা ছিল, তার অস্ত্র। দুষ্টামি করে তার হাত থেকে নিয়েছি। আমরা বন্ধু-বান্ধব মানুষ। এখন উদ্দেশ্য হাসিলের জন্য ফেসবুকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

    সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমি এ ধরনের কোন ছবি দেখিনি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ