ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • রুপাতলীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    রুপাতলীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বরিশাল নগরের রুপাতলী এলাকায় এ অভিযান চালায় তাঁরা।

    ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যদের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জনান, অভিযানে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পাউরুটি সহযোগে তৈরি খাবার বিক্রয়ের অপরাধে রাজদরবার রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, বিদেশী পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য ও এমআরপি না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করায় সওদা ঘর স্টোরকে ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে তোয়া মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

    অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ