ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়  বিএমপির নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা 
  • পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মনোনয়নপত্র দাখিল

    পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মনোনয়নপত্র দাখিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ মনোনয়নপত্র দাখিল করেছেন।  

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর)দুপুরে নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সহকারি রির্টানিং অফিসার ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মো. স্বজল মোল্লার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।

    মনোনয়নপত্র দাখিল শেষে মহিউদ্দিন মহারাজ বলেন, আমি জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী। আমি যদি বেচেঁ থাকি আল্লাহ ছাড়া এবং জননেত্রী শেখ হাসিনা ছাড়া আমাকে কেই প্রত্যাহার করাতে পারবে না। আমি জেলে থাকলেও জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

    এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসনে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জোমাদ্দার প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ