ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় রোগীর স্বজনদের হামলায় বন্ধ হাসপাতালের এক্স-রে বিভাগ, গ্রেফতারের দাবি উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে সতর্ক সংকেত সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ বরিশালে আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, হেলপার নিহত গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে ৭টি পিস্তল ও ২ হাজার ৭৬১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৩ ডাকাতির প্রস্তুতিকালে ঝালকাঠিতে ৮ ডাকাত আটক  এমপি জিলানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেত্রী নাসরীন ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে!
  • আওয়ামী লীগ সরকার কৃষকের ভাগ্যন্নোয়নে কাজ করছেন- এমপি শাওন

    আওয়ামী লীগ সরকার কৃষকের ভাগ্যন্নোয়নে কাজ করছেন- এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায়  কালমা ইউনিয়ন ৫নং ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য  নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের কৃষকের ভাগ্যন্নোয়নে কাজ করছেন। এ জন্য বিভিন্ন সময় কৃষকদের সরকারিভাবে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। যার ফলে কৃষকরা নির্বিঘ্নে ফসল উৎপাদন করতে পারছেন। কৃষকদের নিরলস পরিশ্রমে দেশ এখন কৃষিতে সমৃদ্ধ।

    লালমোহন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ মো. ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, কালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার প্রমুখ ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ