ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুলাদীতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দেশে স্বর্ণের দাম আরও কমল, দাঁড়াল এক বছরের মধ্যে সর্বনিম্নে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী হঠাৎ পেটব্যথা গ্যাস নয়, হতে পারে অন্য কোনো অসুখের লক্ষণ মস্কোয় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান দেশের ৭৫টি কারাগারে রেকর্ড এক লাখের বেশি বন্দি, প্রতিদিন বাড়ছে ৩০০ উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার 

    বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভাগীয় কমিশনার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত আলী নগরীর বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। শনিবার বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী বাজার সড়ক থেকে পরিদর্শন শুরু করেন।

    পরে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজিম আরসিসি ড্রেন, ২৭ নম্বর ওয়ার্ডে প্রকল্পের রাস্তার কাজ পরিদর্শন করেন। 

    এছাড়াও নথুল্লাবাদ খাল পরিস্কারের কাজ পরিদর্শনকালে খালের দুই পার্শে অবৈধ দখলকৃত স্থাপনা আগামী ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ প্রদান করেন। 

    অন্যথায় বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের মাধ্যমে তা ভেঙেফেলার আদেশ প্রদান করেন। এসময় সংশ্লিস্ট কজের ঠিকাদার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ