ঢাকা রবিবার, ২৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের পিতার মৃত্যুবার্ষিকী আজ  বিএম কলেজের ফিজিক্স ভবনে সম্মেলনের মাধ্যমে ‘জাগৃহী খেলাঘর’র নতুন কমিটি ঘোষণা কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক ও সেরা রিপোর্টার হলেন সুহাদ  অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেয়ে বাড়িতে ফেরার পর শিক্ষককে হত্যার হুমকি আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬শিক্ষক বরিশাল জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন গৌরনদীর হুসনে আরা জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : গোলাম পারওয়ার
  • সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের পিতার মৃত্যুবার্ষিকী আজ 

     সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের পিতার মৃত্যুবার্ষিকী আজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল-এর পরম শ্রদ্ধেয় পিতা প্রাক্তন জাতীয় পরিষদ সদস্য এডভোকেট গোলাম আহাদ চৌধুরী’র ৩২তম মৃত্যুবার্ষিকী আজ।  ১৯৯৪ সালের ‍২৪ মে ‍এই দিনে তিনি ‍ইন্তেকাল করেন। 

    মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    আজ সকাল থেকেই পবিত্র কুরআন খতম, দুস্থদের আর্থিক সহ‍ায়তা এবং বাদ আছর ঢাকা  ও নগরীর বগুড়া রোড ভূতের বাড়ি জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

    পিতার স্মৃতিচারণ করে এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, "আমার পিতা ছিলেন আমাদের জীবনের পথপ্রদর্শক। তাঁর সততা, নীতিবোধ ও মানুষের প্রতি ভালোবাসা আজ আমাদের এই অবস্থানে আসতে উদ্বুদ্ধ করেছে।

    এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও তাঁর পরিবার মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য আন্তরিক দোয়া চেয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ