ঢাকা রবিবার, ২৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • এস আলমের বিচারসহ ৮ দাবি ইসলামী ব্যাংক গ্রাহকের  আমতলীতে এতিম শিশুকে ধর্ষণের অভিযােগে খালু আটক পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের পিতার মৃত্যুবার্ষিকী আজ  বিএম কলেজের ফিজিক্স ভবনে সম্মেলনের মাধ্যমে ‘জাগৃহী খেলাঘর’র নতুন কমিটি ঘোষণা কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক ও সেরা রিপোর্টার হলেন সুহাদ  অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেয়ে বাড়িতে ফেরার পর শিক্ষককে হত্যার হুমকি
  • এস আলমের বিচারসহ ৮ দাবি ইসলামী ব্যাংক গ্রাহকের 

     এস আলমের বিচারসহ ৮ দাবি ইসলামী ব্যাংক গ্রাহকের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাংক পরিচালনা ও নিয়োগে অনিয়ম বন্ধ এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) বিচারসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। 

    রোববার (২৪ মে) বেলা ১১টায় নগরীর বগুড়া রোড ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহকসহ তিন শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।

    ব্যাংকের গ্রাহক বানারীপাড়া ‍উপজেলার চাখার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাহক ব্যবসায়ী মো. নাসির ‍উদ্দিন, মিজানুর রহমান, ও মো. সালেহ ‍উদ্দিন আহম্মেদ প্রমুখ। 

    মানববন্ধনে বক্তারা বলেন, মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

    কর্মসূচি থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-গ্রাহকদের আস্থা ব‍্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মো. ওমর ফারুক খান কে স্বপদে পুনর্বহাল, ব‍্যাংকের পরিবেশ ধ্বংস কারি ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীম কে অবিলম্বে বহিষ্কার, ব‍্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি না করতে পারার দায়ে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ, ইসলামী ব্যাংকের উপর গভর্নর এর অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে, ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে জোর পূর্বক পদচ্যুত করা যাবেনা, ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পাঁয়তারা বন্ধ করতে  হবে, ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এম ডি ওমর ফারুক খানকে স্বপদে বহাল ‍এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ