ঢাকা রবিবার, ২৪ মে ২০২৬

Motobad news

নলছিটিতে যুবদল কর্মীকে হত্যা করে ডোবায় ফেলে রাখলো দুর্বৃত্তরা

নলছিটিতে যুবদল কর্মীকে হত্যা করে ডোবায় ফেলে রাখলো দুর্বৃত্তরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় আমিনুল ইসলাম বাবু (২৮) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করে ডোবায় ফেলে রাখার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) রাতে উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে রোববার (২৪ মে) দুপুরে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম বাবু নাচনমহল ইউনিয়নের কুরালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা আমিনুল ইসলাম বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে রেখে যায়। পরে দুপুরে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন