ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • নির্দেশ পেলেই স্কুল খুলে দেওয়া হবে : প্রতিমন্ত্রী

    নির্দেশ পেলেই স্কুল খুলে দেওয়া হবে : প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, দ্রুত স্কুল খোলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্কুল খোলার সার্বিক প্রস্তুতি মন্ত্রণালয়ের আছে। নির্দেশ পেলে কালই স্কুল খোলা সম্ভব। এখন করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষা।

    আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ ভাগ শিক্ষককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকি ১৫ ভাগ শিক্ষককেও দ্রুত দেওয়া হবে।

    তিনি বলেন, বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে আমাদের সবরকম প্রস্তুতি নেওয়া আছে। তবে কবে নাগাদ খুলবে এটা বলা মুশকিল। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো খোলা হবে। অবশ্যই তা পরিস্থিতি স্বাভাবিক হলে।

    তিনি বলেন, আগে আমাদের একটা পরিকল্পনা ছিল যে পার্ট পার্ট করে ক্লাস করব। থ্রি, ফোর, ফাইভ হয়তো দুই দিন করব। ওয়ান, টু একদিন একদিন করে করব। এভাবে করতে চাচ্ছি।

    প্রতিমন্ত্রী বলেন, আমরা শর্ট সিলেবাসেরও একটা চিন্তা ভাবনা করছি। সেটা সমাপনীতেও ব্যবহার হবে। আমরা মূল্যায়ন করব। কে কীভাবে কী করল, তার মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট দেবে। সশরীরে পরীক্ষা যদি নিতে না পারি মূল্যায়নের ভিত্তিতে ফল দেবে। স্কুল খুলতে পারলে পরীক্ষা নেব বলে জানান তিনি


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ