ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

    এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।

    সোমবার স্বাক্ষরিত আদেশ মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনাসহ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

    আদেশে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হল। বিতরণ করা অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীদের দেওয়া ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হল।
    ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাকিং, পৌরনীতি ও নাগরিকতা এবং উচ্চতর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। 

    উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।

    অপরদিকে, ২০২১ সালের এসএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্যও ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ