ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • বিশ্বে নিরাপদ শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫৪

    বিশ্বে নিরাপদ শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব নিরাপদ শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫৪ নম্বরে। এরপরেই রয়েছে মরক্কোর শহর কাসাব্লাঙ্কা, লাওস, কায়রো, কারাকাস, করাচি এবং ইয়াংগুন। ২০২১ সালের দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে।

    বিশ্বের ৬০ শহরের ওপর করা এই গবেষণা জরিপে ঢাকার স্কোর ৪৮ দশমিক ৯। সূচকে ৮২ দশমিক ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ৮২ দশমিক ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্থানে রয়েছে কানাডার টরেন্টো শহর।


    নিরাপদ শহরের নতুন এ গবেষণায় দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট পাঁচটি বিষয়ে গুরুত্ব দেয়। পাঁচটি বিষয়ের মধ্যে রয়েছে- ডিজিটাল নিরাপত্তা, সুস্বাস্থ্য, অবকাঠামো, ব্যক্তিগত ও পরিবেশের নিরাপত্তা।

    এই পাঁচটিতে ৬০ শহরের মধ্যে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তায় ৫৬, স্বাস্থ্য নিরাপত্তায় ৫২, অবকাঠামোগত নিরাপত্তায় ৫৫, ব্যক্তিগত নিরাপত্তায় ৫৪ ও পরিবেশের নিরাপত্তায় ৪৭তম।

    ২০১৭ ও ২০১৯ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ৫৮তম ও ৫৬তম। সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশ কিছুটা উন্নতি করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ