ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ২৯ অক্টোবর ৪৩তম বিসিএস’’র প্রিলি পরীক্ষা 

    ২৯ অক্টোবর ৪৩তম বিসিএস’’র প্রিলি পরীক্ষা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৯ অক্টোবর শুরু হবে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় যাদের শ্রুতিলেখকের প্রয়োজন তাদের আবেদন করতে বলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২৪ আগস্ট) পিএসসির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

    পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ অক্টোবর থেকে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন হবে পিএসসি থেকে তাদের শ্রুতিলেখক নিয়োগ দেয়া হবে। এ বিষয়ে ৯ সেপ্টেম্বর অফিস চলাকালীন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর আবেদন করতে বলা হয়েছে। অনলাইনে আবেদনপত্রের কপি এবং অ্যাডমিট কার্ড, প্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন দ্বারা প্রদত্ত ডাক্তারি প্রত্যয়ন পত্র ও সংশ্লিষ্টের প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। এসব কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন আবেদন করতে হবে। আবেদন করা না হলে শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে না। আবেদনকারী প্রার্থীকে কেবল পিএসসি হতে দেওয়া অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে।


    এদিকে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ