ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ১০ দিনে আসবে আরও ১ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন

    ১০ দিনে আসবে আরও ১ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১০ দিনের মধ্যে দেশে আসছে এক কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন। এর মাঝে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ভ্যাকসিন আসবে ৬০ লাখ ডোজ। এছাড়া সিনোফার্ম থেকে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা রয়েছে।

    বুধবার রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন এই ভ্যাকসিনগুলো কোনো ক্যাম্পেইনে দেওয়া হবে না। এগুলো আমাদের নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমে দেওয়া হবে।


    অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী সাত সেপ্টেম্বর থেকে ওয়ার্ড পর্যায়ে দেওয়া শুরু হবে। এই কয়দিনে আরও ভ্যাকসিন আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না। সারাদেশে গণটিকা চলাকালে যে ব্যক্তি যে কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। দেশের স্বনামধন্য এ চিকিৎসকের উদ্যোগেই প্রবাসীরা করোনা মোকাবিলায় উপহার হিসেবে ৫৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন দেশে পাঠান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, পোর্টেবল ভেন্টিলেটর মেশিনগুলো দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। অনুষ্ঠানে সিএমএসডি পরিচালক আবু হেনা মোরশেদ জামান উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ