ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শতবর্ষী বৃদ্ধাকে ধর্ষণ করেন তরুণ!

    শতবর্ষী বৃদ্ধাকে ধর্ষণ করেন তরুণ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরে শতবর্ষী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রুবায়েত (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ওই বৃদ্ধাকে এসময় মারধোরও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে আহত বৃদ্ধার অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। গত বুধবার দুপুরে যশোর শহরতলীর সাড়াপোল কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে।

    ওই বৃদ্ধার পুত্রবধূ বলেন, দুপুরে আমার শাশুড়ি ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে আমার ভাসুরের ছেলে ঘরে ঢুকে রুবায়েতকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এ সময় শাশুড়ির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমরা রুবায়েতকে আটক করি। শাশুড়িকে ভর্তি করি হাসপাতালে। পরে স্থানীয় মেম্বর ও রুবায়েতের চাচা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

     

    যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার আরিফ আহম্মেদ বলেন, বুধবার বিকেলে ফিজিক্যাল এ্যসাল্ট হিসেবে শত বছর বয়সী এক নারীকে ভর্তি করা হয়। তাকে প্রথমে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হলে তাকে আজ বৃহস্পতিবার গাইনি ওয়ার্ডে পাঠানো হয়। দুপুরে তার অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। 

    এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আহমেদ সাংবাদিকদের জানান, ওই নারী শারীরিক আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। পরে আজ দুপুরে হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরপর পুলিশ রুবায়েতকে আটক করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ