ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • বাংলাদেশ গেমসে ৯ পদক পেল এআইইউবি শিক্ষার্থীরা

    বাংলাদেশ গেমসে ৯ পদক পেল এআইইউবি শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের সর্ববৃহৎ ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতা ‘নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০’-এ উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা।

    দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচ হাজারেরও বেশি ক্রীড়াবিদের অংশগ্রহণ ছিল এই আয়োজনে। সম্প্রতি সমাপ্ত আসরে ৩১টি বিভাগে অংশ নিয়ে ৯টি পদক জিতেছে এআইইউবির শিক্ষার্থীরা।

    শুটিং, জুডো, কারাতে ও রাগবিসহ বিভিন্ন খেলায় সাফল্য পেয়েছেন এআইইউবিয়ানরা। অধিকাংশ পদক এসেছে শুটিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে।

    শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের নারীদের জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক জেতেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের মোসাম্মত মেহেনাজ শারমিন মিম।

    ব্যবসায় প্রশাসন অনুষদের চার শিক্ষার্থী উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। নারীদের ২৫ মিটার স্পোর্টস পিস্তলে স্বর্ণ জয়ের পাশাপাশি আদ্রিনা ফেরদৌস জেতেন নারীদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্রোঞ্জ। রবিউল ইসলাম পুরুষদের ৫০ মিটার রাইফেলে (থ্রি পজিশন) জেতেন রৌপ্য পদক। একই রকম সাফল্য তামজিদ বিন আলমেরও। তিনি রৌপ্য জেতেন পুরুষদের জুনিয়র ১০ মিটার এয়ার রাইফেলে। শোভন চৌধুরী পুরুষদের ৫০ মিটার রাইফেলে (থ্রি পজিশন) জিতে নেন ব্রোঞ্জ পদক।

    বিজ্ঞান অনুষদের অর্ণব শারার পুরুষদের জুনিয়র ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জেতেন। আসিবুরর হমান ও ফয়সাল আহমেদ ব্রোঞ্জ জেতেন যথাক্রমে রাগবি এবং জুডো-কারাতেতে।

    পদক জয়ী শিক্ষার্থী ক্রীড়াবিদদের অক্লান্ত প্রচেষ্টা ও স্মরণীয় অর্জনে এআইইউবি গর্বিত। তাদের গৌরবোজ্জল কৃতিত্বে আনন্দিত। বাংলাদেশের ক্রীড়া জগতে তাদের নিরন্তর সাফল্যের জন্য এআইইউবি আশাবাদী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ