ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭১

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ৮০ দিন পর একদিনে বিভাগে এটিই সর্বনিম্ন মৃত্যু। এছাড়া এসময়ে নতুন করে আরও ২৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

    এর আগে গত ১০ জুন খুলনা বিভাগে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়। আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ৮ হাজার ৭৫১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৯৩৯ জন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ