ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আইপিএলে জয়ের স্বাদ পেলেন মোস্তাফিজ

    আইপিএলে জয়ের স্বাদ পেলেন মোস্তাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজস্থানের জার্সিতে প্রথম জয়ের স্বাদ পেলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে রয়্যালস। এদিন বল হাতে উজ্জ্বল ছিলেন কাটার মাস্টার।

    টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উনাদকাত-মোস্তাফিজের বোলিং তোপে মারাত্মক বিপর্যয়ে পড়ে দিল্লি। দলীয় ৩৭ রানে ৪ উইকেট হারায় তারা। হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক রিশাভ পন্ত। ফিফটি করে তিনি আউট হলে, আবারও বিপাকে পড়ে দিল্লি। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ৮ উইকেটে ১৪৭ রান তুলতে সক্ষম হয় ক্যাপিটালস।

    স্টয়নিসের পর টম কারানের উইকেট তুলে নেন কাটার মাস্টার। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন দ্য ফিজ। জবাব দিতে নেমে বিপর্যয়ে পড়ে রাজস্থানও। ৪২ রানে ৫ উইকেট হারায় তারা। তবে, মিলারের ৬২ রানের ঝোড়ো ইনিংসে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় রয়্যালস। তবে, আস্কিং রানরেট বাড়তে থাকায়, কঠিন হয়ে ওঠে জয়ের পথ। কিন্তু শেষদিকে ক্রিস মরিসের ৩৬ রানের ক্যামিওতে দারুণ জয় তুলে নেয় সাঞ্জু স্যামসনের দল।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ