ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

    কলাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে টুঙ্গিবাড়িয়া-পাখিমারা খালের উপর নির্মিত ৫টি দোতলা টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পার্শ্বে জেলা প্রশাসনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসনের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভির হোসেন। 

    এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কানুনগো আলতাফ হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন, সার্ভেয়ার আজগর আলী প্রমূখ। অভিযানে যৌথ ভাবে সহায়তা করেন জেলা পুলিশ ও কলাপাড়া থানা পুলিশ’র সদস্যরা। 

    জেলা প্রশাসন সূত্র জানায়, কুয়াকাটা মহাসড়কের পাখীমারা বাজার সংলগ্ন টুঙ্গিবাড়িয়া-পাখিমারা খালের উপর আবদুল সত্তার বয়াতী, আবদুল বারেক হাওলাদার, মো. সিদ্দিক, কবির ও জয়নাল দীর্ঘদিন যাবত দোতলা টিনের অবৈধ স্থাপনা তুলে নিচে দোকান ঘর এবং উপরে বসবাস করে আসছিল। খালের উপর থেকে তাদের এসব অবৈধ স্থাপনা অপসারনে নোটিশ প্রদান করার পরও তারা অপসারন না করায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন, যা চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত।

     কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, পর্যায় ক্রমে উপজেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ