ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের
  • কলাপাড়ায় শতাধিক মানুষের মোবাইল থেকেই বয়স্ক ভাতার টাকা গায়েব

    কলাপাড়ায় শতাধিক মানুষের মোবাইল থেকেই বয়স্ক ভাতার টাকা গায়েব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় শতাধিক মানুষের মোবাইল থেকেই বয়স্ক ভাতার টাকা গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত জুন মাস থেকে এমন ঘটনা ঘটতে থাকায় স্থানীয় সমাজ সেবা অফিসে অভিযোগ দিয়েও এর কোন সুফল পায়নি ভাতা ভোগীরা। 

    জানা গেছে, সরকার বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বচ্ছ উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ সালে ’বয়স্ক’ ভাতা কর্মসূচী প্রবর্তন করে। ২০২১-২২ অর্থ বছরে ৫৭ লাখ এক হাজার বয়স্ক ব্যক্তিকে জন প্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৪৪৪.৫৪ কোটি টাকা। এসব টাকা ভাতাভোগীর ব্যাংক হিসাব খুলে ভাতার অর্থ পরিশোধ করা হতো। এটিতে আরো স্বচ্ছতা ফিরিয়ে আনতে ভাতাভোগীদের মোবাইলে নগদ একাউন্ট খুলে যার যার একাউন্টে টাকা পরিশোধের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে টাকা উত্তোলনের জন্য একটি পাসওয়ার্ড দেয়া হয় । অথচ সংঘবদ্ধ একটি চক্র রহস্যজনক ভাব্ ওই পাস ওয়ার্ড সংগ্রহ করে ভাতাভোগীদের মোবাইল থেকে বয়স্ক ভাতার ওই টাকা গায়েব করে ফেলেছে।  যাতে করে সরকারের বয়স্ক ভাতার এ পদক্ষপে কিছুটা হলেও ভেস্তে যেতে বসেছে। 

    এ ব্যাপারে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের ভাতা ভোগী অনিল চন্দ্র ডাকুয়া জানান, তিনি চলতি অর্থ বছরে বয়স্ক ভাতার কার্ড করেছেন। প্রথম ধাপে ৩ জুন ৩০০০ টাকা মোবাইলে আসলেও তিনি মোবাইল ম্যাসেজ খেয়াল না করায় ২৮ জুন তার ওই টাকা তুলে নিয়ে যায় চোর ওই চক্রটি। বিষয়টি তিনি উপজেলা সমাজ সেবা অফিসে অভিযোগ করেও কোন সুরাহা পাননি। 

    স্থানীয় সমাজ সেবক মিজানুর রহমান টুটু বিশ্বাস জানান, বয়স্ক ভাতার টাকা মোবাইল থেকে গায়েবের ঘটনা অনেকেরই হয়েছে । যা তিনি একাধিক মানুষের মুখেও শুনেছেন। কলাপাড়া উপজেলা সমাজ সেবা অফিসার মো.মিজানুর রহমান জানান, বয়স্ক ভাতার টাকা গায়েবের ঘটনা অন্তত ৩০ থেকে ৩৫ জনের ক্ষেত্রে ঘটেছে। তিনি এ ঘটনায় নগদ জোন ইনচার্জকে জানিয়েছেন বলে  উল্লেখ করেন তিনি।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ