ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ৫ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন

     ৫ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    টানা ১৫৫ দিন নিষেধাজ্ঞার পর আজ বুধবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবনে যেতে হচ্ছে পর্যটকদের।

    নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় টানা ৫ মাস ৫ দিন পর আবারও করমজল, কটকা, কচিখালী, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, দুবলা ও নীলকমলসহ বিভিন্ন অঞ্চলে পর্যটকরা যেতে শুরু করেছেন।

    স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ট্যুরিস্ট লঞ্চে সর্বোচ্চ ৭৫ জন যাত্রী বহন করতে পারবে। একবারে এক-একজন ট্যুর গাইড ২৫ জন করে পর্যটক নিয়ে সুন্দরবনে নামতে পারবে। ট্যুর অপারেটররা করোনা প্রতিরোধে বন বিভাগের এই নির্দেশনা না মানলে কোনো ধরনের শুনানি ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
    সুন্দরবনের দুয়ার খোলায় খুশি ট্যুর অপারেটর ও পর্যটকরা। সুন্দরবন কেন্দ্রিক পর্যটন চালু হওয়ায় এই সেক্টরের সঙ্গে জড়িতরা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।

    খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার বলেন, বুধবার সকাল থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা আছে পর্যটকরা যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবনে প্রবেশ করে। ধারণক্ষমতার ভিত্তিতে একটি লঞ্চে সর্বোচ্চ ৭৫ জন পর্যটক নিতে পারবে।

    করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৯ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সুন্দরবনে ভ্রমণ ও প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে গত বছরের নভেম্বরে ওই নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার করা হয়। তবে আবারও সংক্রমণ বাড়ায় চলতি বছরের ৩ এপ্রিল থেকে সুন্দরবনে প্রবেশে আবার নিষেধাজ্ঞা জারি করা হয়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ