ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও
  • ৯৯৯ নম্বরের ফোনে উদ্ধার অবরুদ্ধ ২ নারী

    ৯৯৯ নম্বরের ফোনে উদ্ধার অবরুদ্ধ ২ নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে দুইপক্ষের ৩ নারী আহত হয়েছেন। আহত ২ নারীকে অবরুদ্ধ করে রাখা হলে ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলখালী গ্রামে।

    এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মিলন মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী আবু সাইদ মাতুব্বর ও মহসিন মাতুব্বরের জমিজমা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিল। মঙ্গলবার বিকালে বাড়ির পাশে টিউবওয়েলে মিলন মাতুব্বরের স্ত্রী শিরিন সুলতানা পানি আনতে গেলে মহাসিন মাতুব্বরের স্ত্রী আনোয়ারা বেগমের কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায় আবু সাইদ মাতুব্বর (৪৫), রাকিব মাতুব্বর (২৫) ও আনোয়ারা বেগম (৪২) শিরিন সুলতানাকে বেধড়ক মারধর করে। 

    এ সময় শিরিনের ডাক-চিৎকারে মেয়ে তুলারাম কলেজের বিএ (পাস) ২য় বর্ষের ছাত্রী তানজিলা আক্তার (২২) এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এ সময় আহত শিরিন ও তানজিলাকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়। পরের তানজিলা ৯৯৯ নম্বরে কল করলে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

     অপরদিকে আহত আবু সাইদ মাতুব্বরের স্ত্রী আনোয়ারা বেগম জানান, শিরিন ও তার মেয়ে তানজিলা আমাকে বেধড়ক মারধর করেছে। গলাচিপা থানার ওসি শওকত অনোয়ার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ