ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • মাস্ক ব্যবহারে সংক্রমণ কমতে পারে ১২ শতাংশ 

    মাস্ক ব্যবহারে সংক্রমণ কমতে পারে ১২ শতাংশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা; এই মাস্ক যে করোনা সংক্রমণ রোধে ব্যাপক ভূমিকা রাখতে পারে তা এবার হাতে কলমে প্রমাণ করলেন একদল বিজ্ঞানী।

    বাংলাদেশে পরিচালিত একটি গবেষণায় সম্প্রতি জানা গেছে, যেসব এলাকার লোকজন নিয়মিত মাস্ক ব্যবহার করেন, সেসব এলাকায় করোনা সংক্রমণ প্রায় ১২ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।

    সম্প্রতি বাংলাদেশের ৬০০টি গ্রামের ৩ লাখ ৪২ হাজার ১২৬ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এ বিষয়ক একটি তাৎক্ষণিক (র‌্যান্ডোমাইজ) গবেষণা চালিয়েছে ‍যুক্তরাষ্ট্রের ইয়েল, স্ট্যানফোর্ড এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ। করোনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে এ পর্যন্ত যতগুলো তাৎক্ষণিক গবেষণা পরিচালিত হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে বড় আকারের গবেষণা।

    এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লরা কোয়ং, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ আহমেদ মুশফিক মোবারক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্টিভ লবি ও অ্যাশলে স্কিজেনস্কি গত বছরের নভেম্বর থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে এই গবেষণা কাজ করেছেন। এ কাজে তাদের সহযোগিতা করেছে বাংলাদেশভিত্তিক অলাভজনক এনজিও গ্রিন ভয়েস।

    গবেষণায় এই ৬০০ গ্রামের ৩ লাখ ৪২ হাজার ১২৬ জন মানুষের ৩০ শতাংশকে নিয়মিত মাস্ক পরার আহ্বান জনানো হয় এবং তা পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়, অন্যদিকে বাকি অর্ধেকের বেলায় মাস্ক পরার বিষয়টি শিথিল রাখা হয়।

    ৫ মাস পর দেখা যায়, ওই ৩০ শতাংশ মানুষ যেসব এলাকায় বসবাস করেন, সেসব স্থানে করোনার সংক্রমণ অন্যান্য এলাকার চেয়ে ১১ দশমিক ৯ শতাংশ কম হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ