ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন টিকা গ্রহণে

    শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন টিকা গ্রহণে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের কাছ থেকে নতুন করে ৬ কোটি ডোজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চীনের সিনোভ্যাকস টিকা প্রতি মাসে ২ কোটি ডোজ করে ৩ মাসে দেশে এসে পৌঁছবে। সবকিছু ঠিক থাকলে দেশে আগামী মাস থেকেই প্রতি মাসে দেড় থেকে ২ কোটি ডোজ ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে। এর মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।

    আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সশরীরে ক্লাস চালুকরণ বিষয়ে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সশরীরে শিক্ষা কার্যক্রম চালুকরণ প্রসঙ্গ নিয়ে সভায় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত বিশেষজ্ঞ দায়িত্বশীল ব্যক্তিদের মতামত গ্রহণ শেষে বলেন, একজন মেডিক্যাল শিক্ষার্থীর হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প হয় না। চিকিৎসারত রোগীদের শারীরিক অবস্থার বাস্তবচিত্র না দেখে কোনো মেডিক্যাল শিক্ষার্থী তার কর্মজীবনে ভালো চিকিৎসক হতে পারবে না। এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হলে তিনিও মেডিক্যাল শিক্ষার্থীদের সশরীরে পাঠদানের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

    তিনি বলেন, মেডিক্যাল শিক্ষার্থীদের মধ্য থেকে পর্যায়ক্রমে ১ম, ২য় ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান কার্যক্রম আগামী ১৩ সেপ্টেম্বর থেকেই শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ক্লাস শুরু করার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ