ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব  মঠবাড়িয়ায় ইয়াবা সেবন, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ ৪ জনকে কারাদণ্ড জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওয়াহিদ খানের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ঝালকাঠিতে দুর্যোগ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ শুরু

     ঝালকাঠিতে দুর্যোগ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূলীয় জেলা ঝালকাঠির সাংবাদিকদের নিয়ে দুর্যোগ সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী অনলাইনে প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার প্রশিক্ষণের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। সকাল ১০টা থেকে টানা একটা পর্যন্ত চলে এ প্রশিক্ষণ।

     দুর্যোগ ও দুর্যোগ ঝুঁকি কী? দুর্যোগ চক্র বিশ্লেষণ ও গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন কী, কেন, কিভাবে হচ্ছে? আবহাওয়ার বৈশ্বিক উষ্ণায়ন, বাংলাদেশের প্রধান প্রধান দুর্যোগপ্রবণ এলাকা, মাইগ্রেশন ও দুর্যোগের প্রাকৃতিক প্রভাব নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন কোস্টাল জার্নালিজম স্পেশালিস্ট সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সহকারী প্রশিক্ষক বারেক হোসেন ছিলেন সমন্বয়কারী। স্থানীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সাংবাদিক কে এম সবুজ। 

    সমাপনী দিনে দুর্যোগ বিষয়ক রিপোর্ট ও ফিচার লেখার কৌশল, দুর্যোগপূর্ব-চলাকালীন ও পরবর্তী সময়ের রিপোর্টিংয়ের বিষয় নির্বাচন -সংকেত, ছবি ও নৈতিকতা নিয়ে আলোচনা করবেন সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। এছাড়াও দুর্যোগ সাংবাদিকতায় নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনায় অংশ নিবেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ