ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব  মঠবাড়িয়ায় ইয়াবা সেবন, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ ৪ জনকে কারাদণ্ড জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওয়াহিদ খানের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • হাত পা অনেকটাই বিচ্ছিন্ন

    ডাকাতি ছেড়ে দেয়া যুবককে হত্যাচেষ্টা 

    ডাকাতি ছেড়ে দেয়া যুবককে হত্যাচেষ্টা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে ডাকাতি ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসা আবুল হোসেন আবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হাত পা অনেকটাই বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে রাজাপুর ও কাউখালীর সীমান্তবর্তী বিড়ালঝুড়ি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

    গুরুতর অবস্থায় আবুকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত আবুল হোসেন আবু রাজাপুরের সাতুরিয়া গ্রামের আনসার আলী তালুকদারের ছেলে। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আবুল হোসেন আবু বিড়ালঝুড়ি সেতু এলাকায় কবুতরের বাচ্চা কেনার জন্য যায়। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে একটি হাত ও দুই পা অনেকটাই বিচ্ছিন্ন করে দেয়। শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে হত্যাচেষ্টা করা হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

     আবুকে প্রাথমিক চিকিৎসা দেয়া রাজাপুর উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মানিক বলেন, আবুর একটি হাত এবং দুটি পা এমনভাবে জখম হয়েছে চিকিৎসা দেয়ার কোনো উপায় নেই। স্যালাইনের জন্য ক্যানোলা পরানোর জায়গাও নেই। তাঁর অতিমাত্রায় রক্তক্ষরণ হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আবুল হোসেন আবুর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

     সর্বশেষ ২০২০ সালের আগস্ট মাসে আবুকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। সেই মামলায় জামিনে বেড়িয়ে ‘ডাকাত’ নাম ঘোঁচাতে ও সুস্থ জীবনে  ফেরার আশায় পুলিশের সহায়তা চান তিনি। এ বছরের ১৫ জানুয়ারি রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আশার প্রতিশ্রুতি দেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আবু ডাকাতি ছেড়ে গ্রামে কৃষিকাজ করতেন বলে জানা গেছে। পুরনো বিরোধের জের ধরে তাঁর ওপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ