ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব  মঠবাড়িয়ায় ইয়াবা সেবন, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ ৪ জনকে কারাদণ্ড জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওয়াহিদ খানের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • নলছিটিতে সাপের দংশনে মুদি ব্যবসায়ীর মৃত্যু

    নলছিটিতে সাপের দংশনে মুদি ব্যবসায়ীর  মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে মাছের ঘেরের রাস্তায় হাঁটার সময় সাপের দংশনে মো. নূর আলম হাওলাদার (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে পৌরসভার নাঙ্গুলী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। নূর আলম নাঙ্গুলী এলাকার মৃত মেনাজ উদ্দিন হাওলাদারে ছেলে। এছাড়া স্থানীয় আখড়পাড়া বাজারে তাঁর মুদি মনোহারির দোকান রয়েছে।  

     নিহত নূর আলম হোসেনের মামা সাইদুল ইসলাম জানান, রাতে দোকান বন্ধ করে একটি মাছের  ঘেরের  রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন নূর আলম। এ সময় বিষাক্ত সাপ তাকে দংশন করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন ওঝা এনে শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ