ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • গণটিকার দ্বিতীয় ডোজ শুরু কাল

    গণটিকার দ্বিতীয় ডোজ শুরু কাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজের গণটিকা কর্মসূচি শুরু হবে। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে করোনার গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ দেওয়ার লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

    সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদানের লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে দেশব্যাপী কভিড-১৯ এর দ্বিতীয় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু হচ্ছে। সব সিটি করপোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যারা ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন, তারা একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর ২য় ডোজ গ্রহণ করবেন। একইভাবে, যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

    সিটি করপোরেশন বহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর তারিখে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ