ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত 

    করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একদিনের ব্যবধানের দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় ( মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার আটটা পর্যন্ত) করোনায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৭৩৬জন। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৯৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।

    বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


    এর আগে মঙ্গলবার ৭ সেপ্টেম্বর দেশের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৫৬ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৬৩৯ জন।

    ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন।

    গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।

    করোনায় মৃত ৫২ জন মধ্যে নারী ৩২ জন এবং পুরুষ ২০ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহীতে ১, খুলনায় ৯, বরিশালে ২, সিলেটে ৩ ও রংপুরে ২ জন মারা গেছেন।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

    প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ