ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আনোয়ারায় চাতরী চৌমুহনী মোড়ে ফুটপাত দখল : যানজটে নাকাল পথচারী

    আনোয়ারায় চাতরী চৌমুহনী মোড়ে ফুটপাত দখল : যানজটে নাকাল পথচারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র পিএবি সড়কের চাতরী চৌমুহনী মোড়ে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে ভাসমান দোকান। এবং মূল সড়কের দুই পাশ দখলে নিয়েছে সিএনজি পার্কিং। যার কারণে এ সড়কে প্রতিদিন নিত্য যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়ক ব্যবহারকারী ও পথচারীদের। 

    জানাযায়, উপজেলার সবচেয়ে ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার আসা যাওয়া করলেও যানজট নিরসনে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধুমাত্র সরকারি উর্ধ্বতন কর্মকর্তা বা এমপি- মন্ত্রীরা এই সড়ক দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত ট্রাফিক ও থানা  পুলিশ  যানজট মুক্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। তারা চলে যাওয়ার পর আবারো যানজটের একই দৃশ্য সৃষ্টি হয়। 

    আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সাবেক অফিসার ইনচার্জ প্রতি সপ্তাহে একবার হলেও সড়কে অবৈধ দোকান, গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাত্রীদের দুর্ভোগ লাগব করত। দীর্ঘদিন যাবৎ কোন ধরণের অভিযান পরিচালনা না করায় ভাসমান দোকানদার, সিএনজি, অটোরিকশা, মোটর সাইকেল পার্কিং করে ফুটপাত ও সড়ক দখল করে নিয়েছে। যার ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। স্থানীয় বাসিন্দারা চাতরী চৌমুহনী বাজারের ইজারাদারদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। ইজারাদাররা বাজার ছাড়াও রাস্তার উপর ভাসমান দোকান বসিয়ে প্রতিদিন অবৈধ ভাসমান দোকানগুলো থেকে টাকা তুলছে বলে জানান। 

    অনেক ব্যবসায়ী বলেন, আমরাতো টাকা দিয়ে ব্যবসা করতেছি সমস্যা কোথায় যানজট সৃষ্টি হলে বাজার কমিটি দেখবে। ভুক্তভোগী পথচারীরা জানান, আগে কেইপিজেড ছুটি হলে যানজট হতো। এখন প্রতিনিয়ত তীব্র যানজট হয়। মূল সড়কের উপরে অবৈধভাবে ভাসমান দোকান ও গাড়ি পাকিংয়ের কারণে প্রতিদিন এ যানজট সৃষ্টি হচ্ছে। এজন্য ট্রাফিক পুলিশ ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। 

    এ বিষয়ে আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল নূর চৌধুরী বলেন, প্রশাসন ৩টি বিষয়ে গুরুত্ব দিলে চাতরী চৌমুহনী মোড়ে কোন ধরনের যানজট থাকবে না। (এক) সিএনজি এবং অটোরিকশা রাখার নিদিষ্ট স্থান ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং নিষেধ করতে হবে। (দুই) সড়কের উপর ভাসমান প্রতিটি দোকানদারদের উচ্ছেদ করে বাজারের নির্দিষ্ট জায়গায় বসতে নির্দেশ দেওয়া। (তিন) দোকানদারদের কোন জিনিসপত্র মূল দোকান হতে বের করে ফুটপাতে না রাখতে নির্দেশ দেওয়া। 

    এই তিনটি আইন অমান্যকারীদের বিরুদ্ধে সড়ক আইন ও প্রশাসনিক আইনের আওতায় এনে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে চাতরী চৌমুহনী মোড়ে কোন ধরনের যানজট থাকবে না বলে জানান তিনি। এব্যাপারে আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, চাতরী চৌমহুনী মোড়ে অবৈধ স্থাপনার ব্যাপারে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
     

     

     

    এস, এম, সালাহ্উদ্দিন /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ