ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ওসির নম্বর ক্লোন করে চেয়ারম্যানের ৪ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

    ওসির নম্বর ক্লোন করে চেয়ারম্যানের ৪ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নোয়াখালীর চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে হাতিয়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী চরওয়াপদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির আহমেদ (৬৪) চরজব্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং চলমান ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মনির আহমেদে জানান বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে দুটি নাম্বার থেকে কল আসে। এ সময় কল দাতা নিজকে অফিসার ইনচার্জ চরজব্বর থানা বলে পরিচয় দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে ম্যানেজ করার উদ্দেশ্যে তার নিকট টাকা চায়। এ সময় ওই প্রতারক তার সাথে থাকা আরেক ব্যক্তিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী পরিচয় দিয়ে বলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পরামর্শমত অন্যান্য অফিসারদেরকে ম্যানেজ করার জন্য চার লক্ষ টাকা পাঠানোর জন্য বলেন। তিনি বিষয়টি বুঝতে না পেরে ওসির মোবাইল নিশ্চিত দেখে পরিচয়দানকারী ব্যক্তি কর্তৃক প্রদত্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত ৮টি বিকাশ নম্বরে পঞ্চাশ হাজার টাকা করে চার লক্ষ টাকা প্রেরণ করে। টাকা পাঠানের পরে ওসি পরিচয় দানকারী প্রতারক ব্যক্তি রাত ৯টার দিকে চেয়ারম্যানকে থানায় এসে পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে বলেন। রাত ৯টার দিকে চেয়ারম্যান থানায় এসে প্রকৃত ওসির সাথে কথা বলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।  

    জানতে চাইলে চর জব্বার থানার ওসি মো.জিয়াউল হক এ সব তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার  দিনের বিভিন্ন সময় আমার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে একাধিক ব্যক্তিকে বিভিন্নভাবে প্রতারিত করার খবর ভুক্তভোগী কয়েকজন সরাসরি থানায় এসে জানান। তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহবান করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ