ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ২৪ ঘণ্টায় আবারও কমলো মৃত্যু ও শনাক্ত

    ২৪ ঘণ্টায় আবারও কমলো মৃত্যু ও শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে এক দিনের ব্যবধানে দেশে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার আটটা পর্যন্ত) করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩২৫ জন।

    শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


    স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৩২ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

    গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ৮৭৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ২ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১০ জন মারা গেছেন। রাজশাহীতে ২, খুলনায় ৫, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৮ জন এবং পুরুষ ২০ জন।

    এর আগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দেশের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৫৮ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৫৮ জন।

    গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

    প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ