ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৮৯৯ জন

    গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৮৯৯ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে শুধু সেপ্টেম্বরের গত দশ দিনে ২ হাজার ৮৯৯ জন আক্রান্ত হয়েছেন।

    শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

    কন্ট্রোল রুম জানায়, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮ জনের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২১৪ জন আর ঢাকার বাইরে ৩৪ জন ভর্তি হয়েছেন।

    চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৮০ জন।

    চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ