ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

    দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের অধিকাংশ স্থানে আজ (শনিবার) রাতে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে এ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    শনিবার (১৭ এপ্রিল) রাতে আগামী ১২ ঘণ্টায় দেশের আবহাওয়ার পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো এ হাওয়া সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে পরিণত হয়ে কালবৈশাখী ঝড়ে রূপ নিতে পারে।

    তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৪, ময়মনসিংহে ১৪, নেত্রকোনায় ২৯, নিকলিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

    শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৫ শতাংশ। বাতাসের গতি ও দিক দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি ছিল। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ