ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ৩ কোটি ৪৭ লাখ টিকা দেয়া সম্পন্ন

    ৩ কোটি ৪৭ লাখ টিকা দেয়া সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ টিকা দেয়া হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য বলা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে এখন পর্যন্ত ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮০ ডোজ টিকা এসেছে। এই মুহূর্তে ৯৫ লাখ ৩৭ হাজার ৩১৯ ডোজ টিকা মজুত আছে।


    এখন পর্যন্ত প্রথম ডোজ ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জন এবং দ্বিতীয় ডোজ ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জনকে দেয়া হয়েছে। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেয়া হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৪৯ হাজার ২৩২ জনকে এবং দ্বিতীয় ডোজ ২ হাজার ২১৯ জনকে দেয়া হয়েছে। তবে আজ ফাইজারের প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ কাউকে দেয়া হয়নি।

    এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৫ হাজার ৭৮২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৭০৫ জন।

    মডার্নার টিকা আজ প্রথম ডোজ দেয়া কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৮ হাজার ৪৭৭ জনকে।

    এখন পর্যন্ত ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ