ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

    ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে প্রথম বর্ষ বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ফল প্রকাশিত হয়।

    স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাজমুস সাকিব রাহাদ। তার গ্রামের বাড়ি পঞ্চগড়। তার স্কোর ৯৫ (২৯৫.০০)। আর উত্তীর্ণদের মধ্যে সর্বনিম্ন স্কোর ২৮৪.৭৫।

    নাজমুস সাকিব রাহাদ পঞ্চগড় বি পি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাজধানীর সেন্ট জোসেফ কলেজ থেকে এইচএসসি পাস করেন।


    অংশগ্রহণকারীদের মধ্যে ৯ হাজার ৬৯৬ জন ছাত্র ও ১৭ হাজার ৩০ জন ছাত্রী পাস করেন। তাদের মধ্যে ২০৩ জন ছাত্র ও ৩৪২ জন ছাত্রী সরকারি ডেন্টালের জন্য নির্বাচিত হয়েছেন। সারা দেশে ৫৩ হাজার ৪জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন।

    রেজাল্ট জানতে এখানে প্রবেশ করুন: https://result.dghs.gov.bd/mbbs/

    শুক্রবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা ৩৯ হাজার ১৩০জন ভর্তিচ্ছু অংশ নেন। এর মধ্যে ২৬ হাজার ৭২৬জন উত্তীর্ণ হয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ