ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পুকুর থেকে ৫ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

     পুকুর থেকে ৫ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে ৫ কোটি টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।   

    শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের আলীগ্রামে পবনা পুকুর নামে পরিচিত সরকারি পুকুরটি খননকালে কালো পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি পাওয়া যায়। ওই মূর্তিটির ওজন ৮৩ কেজি। 

    সেখানে উপস্থিত পুকুরের পাহারাদার ভোলা (২৭) মূল্যবান জিনিস মনে করে পাশের আমিরুলের বাড়িতে নিয়ে মাটির নিচে পুঁতে রাখে। 

    পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন শুক্রবার (১৬ এপ্রিল) দিনগত মধ্যরাতে অভিযান চালিয়ে আলী গ্রামের আমিরুলের বাড়ির পেছনে মাটির নিচ থেকে ৪০''×১৯'' মাপের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেন।

    গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটির মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা। মূর্তিটি আদালতের অনুমতি সাপেক্ষে বগুড়ার মহাস্থানে অবস্থিত প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে বলেও জানান তিনি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ