ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ডেঙ্গু আক্রান্ত আরও ২৮৮ জন হাসপাতালে ভর্তি

    ডেঙ্গু আক্রান্ত আরও ২৮৮ জন হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় এডিস মশার কামড়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ২৮৮ জন রোগী ভর্তি হয়েছেন।

    মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এ তথ্য জানায়।


    বিবৃতিতে বলা হয়েছে, চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়ায় ২৮৮ জনের মধ্যে ঢাকায় ২৩২ জন ও ঢাকার বাইরে ৫৬ জন।

    বিবৃতিতে আরও বলা হয়, এখন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ৬৭ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৮৯ জন রোগী ভর্তি রয়েছেন।

    চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী ১৪ হাজার ৫০৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৯৬ জন রোগী। এ পর্যন্ত ৫৭ জন ডেঙ্গুতে মারা গেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ