ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ডেঙ্গুতে আরও ২৩৪ জন হাসপাতালে 

    ডেঙ্গুতে আরও ২৩৪ জন হাসপাতালে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।

    স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩৪ জনের মধ্যে ৫২ জন ঢাকার বাইরে এবং বাকি ১৮২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।


    বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৪৭ জন রোগী ভর্তি আছেন।

    তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৭ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২০০ জন রোগী ভর্তি আছেন।

    চলতি মাসে এ পর্যন্ত মোট ৪ হাজার ৭০৯ জনের ডেঙ্গু শনাক্ত হলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    এই বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজার ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৭৬১ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ